দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেল তিন শতাধিক রোগী

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী

2026-08-14T18:14:38+00:00
2026-08-14T18:14:38+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেল তিন শতাধিক রোগী
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ১)
বিনামূল্যে চক্ষু চিকিৎসা
X

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সার্বিক ব্যবস্থাপনায়, ছেপাড়া মুক্ত সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি ছানি রোগী শনাক্তকরণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

চক্ষু পরীক্ষায় ৩০ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য কুমিল্লায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আয়োজকরা জানান, ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের নিজ নিজ বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া, অস্ত্রোপচার সম্পন্ন করা, দুই দিন হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া এবং সুস্থ হওয়ার পর পুনরায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি।

চিকিৎসা শিবিরে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান। রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. হারুন অর রশিদ। এছাড়া শিবিরের সার্বিক কার্যক্রমে শাহাদাত হোসেন, জালাল উদ্দিন, রুবেল হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল জলিল ও দুলাল মিয়াসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সেলিম মাস্টার, ময়নাল হোসেন, জাকির মুহুরি, শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চিকিৎসা শিবির বাস্তবায়নে ছেপাড়া মুক্ত সেবা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন মো. কাইয়ুম (মুহুরি), আঃ রহমান, সাইফুল ইসলাম সোহাগ, আতিকুর রহমান, সুমন সরকার, আরিফ সরকার, তৌফিক হোসেন সোহাগ, হাসিবুল হাসান শান্ত, রবিউল আওয়াল, সোহেল মিয়া, বিল্লাল, ইয়াসিন, শুভ, সজিব, হৃদয়সহ অনেকে।

স্থানীয়রা বলেন, দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করায় অনেক অসচ্ছল মানুষ উপকৃত হবেন। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy