ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

ছাতক প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি

2026-08-15T11:15:29+00:00
2026-08-15T11:15:29+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
ছাতক প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১)
ছাতকে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতাউর রহমান ও মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক
X

ছাতকে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতাউর রহমান ও মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক

দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি ৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমানকে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ১০ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি সাংবাদিক সাকির আমিন, সহ-সভাপতি এনজিওকর্মী সীমা আক্তার ডলি, সদস্য শিক্ষিকা ফাতেমা বেগম, ব্যবসায়ী ছায়েদ মিয়া, আলহাজ্ব ফারুক আহমদ চৌধুরী, মো. মনোহর আলী এবং চিকিৎসক বিপন কৃষ্ণ দাস।

নবগঠিত কমিটি দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিকভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy