প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:১৩ পিএম (ভিজিট : ০)

X
দোয়া ও মিলাদ মাহফিল
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীনগর ডাকবাংলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কাননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আওলাদ হোসেন, হুমায়ূন কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম পার্থ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, আরিফ হোসেন বাবু মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।