শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণ সমাজ কে সু-শিক্ষায় শিক্ষিত করতে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে

2026-08-15T21:16:50+00:00
2026-08-15T21:16:50+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ০)
অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন
X

অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন

আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণ সমাজ কে সু-শিক্ষায় শিক্ষিত করতে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে হবে। তাই তরুণদের কে নেশা ও মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ম.এবাদৎ হোসাইন।

তিনি শনিবার (১৫ আগষ্ট) ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের যদুনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে যদুনাপুর ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন কালে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে ও টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এর পরামর্শে ধনবাড়ী উপজেলায় তরুণ ছেলে মেয়েদের কে নেশা থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদন সহ পড়ালেখায় অধিকতর গুরুত্ব দিতে সুশীল সমাজ ও অভিভাবকদের নিয়ে কাজ করে যাচ্ছি।  তরুণদেরকে নেশার কবল থেকে দূরে রাখতে আমি যদুনাথপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী সহ সকলের মাঝে  সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দর একটি আদর্শ ইউনিয়ন গড়তে খেলাধুলা সামগ্রী তুলে দেওয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আগামী প্রজন্ম কে সু শিক্ষায় শিক্ষিত করতে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করছি।

ফুটবল প্রীতি ম্যাচটি উদ্বোধনকালে  ধনবাড়ী উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সজীব হোসেন, যদুনাথপুর ইউনিয়ন ছাত্র নেতা ইফতি, নাঈম হোসেন, অনিক হাসান,সাগর হোসেন, মিঠু মিয়া ও আসলাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের ইসলামপুর, বাড়ই পাড়ার বেপারীপাড়া, বাড়ই পাড়া মধ্যপাড়া, মামুদপুর, জামতলী, জাগিরাচালা, নলহরা, ছাতারকান্দি, পাড় বওলা সহ বিভিন্ন এলাকায় ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সহ তরুণ সমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy