প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম (ভিজিট : ০)

X
দোয়া ও মিলাদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এসব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাছাড়া জাতীয়তাবাদী মহিলা দল মাধবপুর পৌর শাখার উদ্যোগে দোয়া ও মিল্লাত মাহফিল অনুষ্টিত হয়েছে। পৌর মহিলা দলের আহবায়ক ইশরাত জাহান ডলির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সাংগঠনিক সম্পাদক রাখি খান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান, মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, রুনা আক্তার প্রমুখ।
আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।