জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোসাইরহাটে পোনা মাছ অবমুক্ত

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ

সারাবাংলা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে

2026-08-16T12:26:42+00:00
2026-08-16T12:26:42+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোসাইরহাটে পোনা মাছ অবমুক্ত
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ১)
গোসাইরহাট উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয়
X

গোসাইরহাট উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয়

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় " রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগানে  জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে স্থানীয় জলাশয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। 

রোববার (১৬ আগষ্ট) সকাল ১০ টার সময় উপজেলা  হলরুমে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান । এ সময় স্থানীয় মৎস্য বিভাগের কর্মচারী, জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, উপজেলা, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সরদারসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন৷

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়লে তা এলাকার মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বেকারত্ব দূর করতে বড় ভূমিকা রাখবে। প্রতি বছরই মৎস্য পক্ষের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy