প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম (ভিজিট : ০)

X
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী সড়ক র্যালি, নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধন ও আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ও অনুষ্ঠানসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সকাল ৯টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার (বালক) পুকুরে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে ঝুমুর মোড় পর্যন্ত সড়ক র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ ছাড়া সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার মো. আবু তারেক এবং লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. বাহারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্যজীবী ও উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।