রূপসায় ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পা গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা জেলার রূপসায় গতবুধবার রাত খুন হয় যুবদল কর্মী ফকরুল। হত্যার ৪ দিনের মাথায় শনিবার গভীর রাতে এ

2026-08-16T11:44:39+00:00
2026-08-16T11:44:39+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
রূপসায় ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পা গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

খুলনা জেলার রূপসায় গতবুধবার রাত খুন হয় যুবদল কর্মী ফকরুল। হত্যার ৪ দিনের মাথায় শনিবার গভীর রাতে এ হত্যাকান্ডের সুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করে র ্যাব। র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়।

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ই আগস্ট বুধবার রাতে ফখরুল ইসলাম (৩২), রূপসা থানাধীন "মেসার্স রূপসা ব্রিকস" নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যার বিষয়ে তার সম্পৃক্ততা কথা স্বীকার করেন। 

ইব্রাহিম কাটাপ্পা ফখরুলকে পিস্তল দিয়ে গুলি করার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছেন।জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম সংগ্রহ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy