নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় জেলা শহরের ছোট বাজারস্ত দলীয় কার্যালয়ে বিএনপি'র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী

2026-08-16T12:21:56+00:00
2026-08-16T12:21:56+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ০)
নেত্রকোনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক এমপি।
X

নেত্রকোনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক এমপি।

নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় জেলা শহরের ছোট বাজারস্ত দলীয় কার্যালয়ে বিএনপি'র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy