সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষ'র উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের

2026-08-16T12:52:20+00:00
2026-08-16T12:52:20+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষ'র উদ্বোধন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ০)
সাপাহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
X

সাপাহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

“রূপালি মৎস্যে স্বনির্ভর  দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায়  উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। 

এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, বিআরডিবি অফিসার আলমগীর হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক বাবুল আকতার প্রমুখ। 
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy