ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি

সারাবাংলা

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার

2026-08-16T13:07:58+00:00
2026-08-16T13:07:58+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ০)
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
X

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির ও উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy