প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:১৯ পিএম (ভিজিট : ০)

X
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সৈয়দপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্থানীয় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা বজলার রহমান, এরশাদ হোসেন পাপ্পু, আবু সরকার, এস.কে. বাবলু, নজরুল ইসলাম, জুয়েল চৌধুরীসহ স্থানীয় নেতারা।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।