গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গণভোটকে পুঁজি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য

2026-08-16T16:38:31+00:00
2026-08-16T16:38:31+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গণভোটকে পুঁজি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

রোববার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।”

বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন—গণভোটে জনগণের দেওয়া রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন তা বাস্তবায়ন কেবল সময়ের ব্যাপার।”

তিনি বলেন, গণভোটের বিষয়টি নিয়ে জামায়াত যে রাজনৈতিক অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যের জবাবেই সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এসব মন্তব্য করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy