নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে

2026-08-16T17:07:05+00:00
2026-08-16T17:07:05+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ পুকুরের সামনে গিয়ে শেষ হয়। এরপর পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও জনপ্রতিনিধিরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সরকারি সহায়তার বিষয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে, রাজনৈতিক ব্যক্তিবর্গরা, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy