প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং মৎস্য চাষী অচিন্ত্য কুমার মালো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদ হাসান খান (রাজু) এবং সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু।
অনুষ্ঠান শেষে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সফল মৎস্য চাষী আবু নাসির খান, দুলাল হোসেন মোল্লা ও কাবির মোল্লাকে পুরস্কার প্রদান করা হয়।