তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ: কয়ছর আহমেদ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক

2026-08-16T17:04:36+00:00
2026-08-16T17:04:36+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ: কয়ছর আহমেদ
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ।

দেশের প্রতিটি সেক্টরের তাঁর নেতৃত্বে আগামী ২-৩ বছরের মধ্যেই ব্যাপক উন্নয়ন সাধন হবে। এর রূপরেখা সরকার ইতোমধ্যে তৈরী করে কাজ শুরু করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চলতি অর্থ বছরে বিশাল বাজেট ঘোষণা করেছে সরকার। 

বাজেটে সবার আগেই স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, উন্নয়নের স্বাদ গ্রহণ করতে হলে সবার আগে জনগণকে সুস্থ থাকতে হবে। সেই কথা মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন। দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নিত করে ১০০ শয্যা করা হচ্ছে। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে। 

রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, দরগাপাশা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে হতদরিদ্র মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করার লক্ষ্যে ওষুধ হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেনে। 
সভায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছফি মিয়ার সভাপতিত্বে, আরো বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রওশন খান সাগর।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ললিত মোহন দাস, মো.মাসুক আলী, কুটি মিয়া চৌধুরী, মো. সুমন মিয়া, মো. গোলাম কিবরিয়া, মো. আবুল হাসান, লোভা রানী দাশ, মোছা. সুহেনা বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ হুমায়ূন কবির সহ প্রমূখ। 

কয়ছর আহমেদ আরও বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে ঔষধের সংকট অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। তাদের কথা বিবেচনা করেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া। তিনি ইতোমধ্যে তাঁর ইউনিয়নে জনকল্যাণমূলক অনেক কাজ বাস্তবায়ন করেছেন। সরকারও উনার পাশে আছে। আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে চাই। 

পরে, দরগাপাশা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে, ইলেক্টিক হাউজ ওয়ারিং কোর্সের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy