দূর্গম পাহাড়ে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সেনাবাহিনীর ব্যতীক্রম উদ্যোগ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

পার্বত্য জেলা খাগড়াছড়ি মাটিরাঙ্গার দূর্গম এলাকায় পি‌ছি‌য়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের ১৮

2026-08-16T17:39:59+00:00
2026-08-16T17:39:59+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
দূর্গম পাহাড়ে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সেনাবাহিনীর ব্যতীক্রম উদ্যোগ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ি মাটিরাঙ্গার দূর্গম এলাকায় পি‌ছি‌য়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন ব্যতীক্রম উদ্যোগ নিয়েছে। 

রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের নাইক্যাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও উন্নয়নের জন্য নগদ আর্থিক সহায়তা ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি।

এ ছাড়াও নাইক্যাপাড়া এলাকার একটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা (নগদ অর্থ) প্রদান করা হয়। মাটিরাঙ্গা জোনের এ ধরনের কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং নাইক্যপারা ক্যাম্প ও মাটিরাঙ্গা জোনের  প্রতি তাদের ইতিবাচক মনোভাব আরও সুদৃঢ় হয়।
মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা জানান, এ ধরনের সহযোগিতা শিক্ষার মান সম্প্রসারণের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখ‌তে আর্ত-মানবতার সেবায় কাজ কর‌ছে মা‌টিরাঙ্গা জোন। পাহা‌ড়ে পি‌ছি‌য়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা সম্প্রসারণ, উন্নত স্বাস্থ‌্য সেবা ও পারস্পরিক অবস্থা নিশ্চিত কর‌তে আগামী‌তেও এ ধর‌নের কর্মসূ‌চি অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy