সারিয়াকান্দিতে মৎস্য পক্ষ - ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা

2026-08-16T17:44:49+00:00
2026-08-16T17:44:49+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে মৎস্য পক্ষ - ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদযাপিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।যেখানে উপজেলাকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৩৬ বগুড়া-১ ( সারিয়াকান্দি- সোনাতলা ) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার পরিষদের ভিতরে 

প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রকার মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি। 

এরপর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ৩৬ বগুড়া-১ ( সারিয়াকান্দি- সোনাতলা ) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা এখন মাছের চাহিদার ক্ষেএে আত্মনির্ভরশীল হয়েছি। এখন আমাদের দেশ থেকে মাছ  বিদেশে রপ্তানি করা হচ্ছে। মাছ চাষে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। এছাড়াও কাকড়া চিংড়ি মাছ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয় করছি। আপনারা একটা বিষয়ে নজর রাখবেন বিদেশে মাছ পাঠানোর ক্ষেএে যেন মান রাখেন ঠিক সেরকম মান এখানেও ধরে রাখবেন। নদীতে কারেন্ট জাল ব্যাবহার করে মাছ শিকার করবেন না। কারেন্ট জালে মাছ শিকার করলে মাছের উৎপাদনে কমে যাবে। উপজেলা প্রশাসন কারেন্ট জালে মাছ আহরন বন্ধ করতে অভিযান অব্যাহত রাখাছে।  

উপজেলা প্রশাসক এস.এম মিকাইল ইসলামের  সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুরশিদা খাতুন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) আতিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন ছনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, 

থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শােভন।  

এ সময় স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, সফল মৎস্য চাষি ও তরুণ সফল মৎস্য উদ্যোক্তা ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন ক্ষুদ্র মৎস্যজীবির প্রতিবন্ধী ছেলেকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। এই অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন চাষিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন স্তরের মৎস্য আহরনকারী,ব্যাবসায়ী, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy