গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। 'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপদ্যকে সামনে

2026-08-16T18:46:58+00:00
2026-08-16T18:46:58+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। 'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপদ্যকে সামনে রেখে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

প্রথমে উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালীটি উপজেলা চত্তরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর ইউএনও'র বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মেঃ ইউসুফ হোসেন খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী মার্জিস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy