সীতাকুণ্ডে জাটকা মাছধরা থেকে বিরত থাকলে, এর সুফল জেলেরাই ভোগ করবে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন

2026-08-16T19:05:38+00:00
2026-08-16T19:05:38+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে জাটকা মাছধরা থেকে বিরত থাকলে, এর সুফল জেলেরাই ভোগ করবে
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা করা হয়েছে।

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী,আলোচনা সভা, উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ্ এর সভাপতিত্বে ও রাসেল দাশের সঞ্চালনায় আজ রোববার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার প্রানবেশ মহাজন, উপজেলা সমবায় অফিসার মঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবীরা ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।  অনুষ্ঠানে ২জন সফল চাষী ও ১জন মৎস্যজীবী কে পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে মৎস্যজীবীদের বাঁচিয়ে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচী পালন করছেন। মৎস্য সংরক্ষন করা সকলের প্রয়োজন। তাই মৎস্য সম্পদকে রক্ষা করতে হবে। মৎস্যজীবীরা সাগরে জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে পারলে এর সুফল জেলেরাই ভোগ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy