কালিয়াকৈরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও নবগঠিত কমিটির পরিচিত সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

2026-08-16T19:02:24+00:00
2026-08-16T19:02:24+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও নবগঠিত কমিটির পরিচিত সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও নবগঠিত  ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  উপজেলার আটাবহ ইউনিয়নের উত্তর কাঞ্চনপুর এলাকায় ৭০নং  কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত ম্যানেজিং কমিটির আয়োজনে ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি ও কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। 

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র শাহা ও আটাবহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন। 

সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদুল কবির খান, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, আটাবহ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান, চেয়ারম্যান প্রার্থী দানেছুর রহমান, কালিয়াকৈর ডিগ্ৰি কলেজের সাবেক জিএস ছানোয়ার হোসেন,  আটাবহ ইউনিয়ন যুবদল নেতা ক্যাপ্টেন আল মামুন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ পর অন্যান্যরা। 

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy