মহাদেবপুরে জাতীয় মৎস্য উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার প্রদান

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য ২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট)

2026-08-16T19:03:58+00:00
2026-08-16T19:03:58+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
মহাদেবপুরে জাতীয় মৎস্য উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার প্রদান
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য ২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য  ফজলে হুদা (বাবুল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মুশাররফ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই মৎস্য চাষ, দেশীয় মাছের সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে। এ উপলক্ষে মহাদেবপুরে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy