বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে জাতীয় মৎস্যপক্ষ পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নীলফামারীতেও পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ।বেলুন উড়িয়ে,

2026-08-16T19:07:20+00:00
2026-08-16T19:07:20+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে জাতীয় মৎস্যপক্ষ পালিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নীলফামারীতেও পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। 

বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য সড়ক র‌্যালী, আলোচনা সভা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাদের ক্রেস প্রদান ও মাছের পোনা অবমুক্তকরণ এর মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। 

রবিবার দুপুর তিনটায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শাহিনা বেগমসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি। 

পরে সফল তিন মৎস্যচাষীকে ক্রেস প্রদান করা হয়। এরপর সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy