প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম (ভিজিট : ১)

X
ছবি: প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন আব্দুল আজিজ এমপি।
উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
সভায় সহকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক। এছাড়া সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মৎস্যজীবী ইব্রাহিম হোসেন এবং মৎস্যচাষি আব্দুল কুদ্দুস মজুমদার প্রমুখ।
বক্তারা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেখানে মৎস্য যুব উদ্যোক্তা আসিফ ইকবাল ও মৎস্য উৎপাদক আব্দুল কুদ্দুসকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।