কিশোরগঞ্জে বিয়ে নিয়ে দ্বন্দের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০) নামে এক

2026-08-17T10:57:07+00:00
2026-08-17T10:57:07+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে বিয়ে নিয়ে দ্বন্দের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত সুশীল গীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়ার মৃত হাগু গীরের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী শ্যামল রায়, তাঁর ছেলে আকাশ রায়, স্ত্রী ববিতা রানী রায় এবং আকাশের স্ত্রী জুই রানী গীরের সঙ্গে সুশীল গীরের বিরোধ চলছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই বিরোধের জেরে সুশীল গীরের ওপর হামলা চালানো হয়।

হামলায় তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, সুশীল গীরের ভাতিজির সঙ্গে অভিযুক্ত পরিবারের এক সদস্যের আগে বিয়ে হয়েছিল। পরবর্তী সময়ে ওই বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই সুশীল গীরের ওপর হামলা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy