প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৮ এএম (ভিজিট : ২)

X
ছবি : প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে ১৫ বছর বয়সী এক নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৬ আগস্ট) বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, লেবুতলা ইউনিয়নের শেখেরগাঁও এলাকার মৃত হাসিমুদ্দিনের মেয়ে তানজিমার (১৫) সঙ্গে একই উপজেলার গজারিয়া এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে আজহারুলের (২২) বিয়ের আয়োজন করা হয়েছিল।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ বন্ধ করা হয়। একই সঙ্গে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে ছেলে ও মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।