রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসবে পুতিনের আমন্ত্রণ পেলেন জবির শিফা

জবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসব International Festival of Youth 2026-এ

2026-08-17T11:07:36+00:00
2026-08-17T11:07:36+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসবে পুতিনের আমন্ত্রণ পেলেন জবির শিফা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ২)
সাবিতা বিনতে আজাদ শিফা
X

সাবিতা বিনতে আজাদ শিফা

বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসব International Festival of Youth 2026-এ অংশগ্রহণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা।

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে এ আন্তর্জাতিক যুব উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় আয়োজিত এ উৎসবে বিভিন্ন দেশের তরুণ নেতা, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সৃজনশীল শিল্পী, গণমাধ্যমকর্মী এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর রাশিয়ার ভেলিকি নভগোরদে আরও একটি আন্তর্জাতিক যুব কর্মসূচিতেও অংশ নেবেন শিফা। ওই কর্মসূচিতে তাঁর প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর তরুণদের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্প, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন তিনি।

জানা যায়, এটি শিফার রাশিয়ায় চতুর্থ সফর। এর আগে ২০২৪ সালেও তিনি দেশটির একটি আন্তর্জাতিক যুব আয়োজনে অংশ নিয়েছিলেন।
বর্তমানে শিফা STS Group-এর Training, Development and Research-এর In-Charge হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Soft Skills Trainer হিসেবে বিভিন্ন দেশে প্রশিক্ষণ, বক্তৃতা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে শতাধিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে প্রশিক্ষণ ও বক্তৃতা দিয়েছেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৭ লাখের বেশি তরুণের কাছে Soft Skills Education পৌঁছে দিয়েছেন।

নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত ১ লাখ বাংলাদেশি তরুণ-তরুণীকে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে Soft Skills-এ দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে শিফার।

আন্তর্জাতিক এ সফর নিয়ে সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, রাশিয়ার দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তরুণদের জন্য তাঁর প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।

উল্লেখ্য, গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম স্বীকৃত বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়েছিলেন সাবিতা বিনতে আজাদ শিফা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy