প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ০)

X
যুবকের কারাদণ্ড
নওগাঁর মান্দা উপজেলায় মাদক সেবনের দায়ে আরিফ (৩৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বড়বেলালদাহ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ। দণ্ডপ্রাপ্ত আরিফ ওই গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়বেলালদাহ গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ আরিফকে আটক করা হয়।
পরে তিনি নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।