ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেলে জেলা শহরের কুমারশীল আইসিইউ হাসপাতালের পিছনে ডোবা

2026-08-17T20:28:29+00:00
2026-08-17T20:28:29+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ১)
ডোবায় আটকে পড়া গরু
X

ডোবায় আটকে পড়া গরু

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেলে জেলা শহরের কুমারশীল আইসিইউ হাসপাতালের পিছনে ডোবা থেকে গরুটি উদ্ধার করা হয়।

জানা যায়, বিকেলে কুমারশীল মোড় এলাকার আইসিইউ হাসপাতালের পিছনে দু'টি গরু ঘাস খাচ্ছিলো। এর মধ্যে একটি গরু পাশের ডোবায় পড়ে আটকে যায়। প্রথমে আশেপাশের লোকজন ও পরে নামাজ শেষ করে ফিরতে থাকা মুসল্লিরা বিষয়টি দেখতে পান। নিজেদের চেষ্টায় গরুটিকে উদ্ধার করতে না পেরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সাড়ে পাঁচটার দিকে গরুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক গরুর মালিককে না পাওয়ায় স্থানীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

স্হানিয় বাসিন্দা চৌহান রিক্তা জানান, তার স্কুল পড়ুয়া ছেলে জানালা দিয়ে গরুটিকে ডোবায় আটকে থাকতে দেখে। প্রথমে ধারণা করা হয় গরুটি হয়তো উঠে যাবে। তবে অনেক চেষ্টা করেও এটি উঠতে পারছিলো না। এক পর্যায়ে আমার ছেলে চিৎকার করে স্হানািয় মুসল্লিদের জানান। পরে একে একে অনেকের নজরে আসে বিষয়টি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি দল এসে গরুটিকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক ফারুক আহমেদ জানান, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে ডোবা থেকে গরুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গরুর মালিককে পাওয়া যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy