সিংগাইরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মাদক ব্যবসা বন্ধ ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সুদক্ষিরা এলাকায়

2026-08-17T20:30:16+00:00
2026-08-17T20:30:16+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
সিংগাইরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ০)
সিংগাইরে মানববন্ধন
X

সিংগাইরে মানববন্ধন

মাদক ব্যবসা বন্ধ ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সুদক্ষিরা এলাকায় স্থানীয় যুব সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ওই এলাকার সব  শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্বাস উদ্দিন, বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, ডাক্তার রিয়াজুল, মনির হোসেন, রায়হান রহমান, রিয়াদুল ইসলাম, মিলন মাহমুদ ও মেহেদী হাসান প্রমূখ।

বক্তারা বলেন, চিহ্নিত মাদক কারবারি রাসেল আবদুস সামাদ, আব্দস সাত্তার ও আব্দুল খালেক দীর্ঘদিন ধরে এলাকায়  মাদক ব্যবসা করে আসছেন। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ। মাদকের টাকার জোগাড় করতে চুরি-ডাকাতির ও বিভিন্ন জড়িয়ে পড়েছে মাদকাসক্তরা। এতে করে চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে।

তারা আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকার কেউ কোনো কথা বললে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মাদক কারবারিদের ভয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি মাদক কারবারিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। সেই সঙ্গে মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রতিবাদ করার কারণে কোনো নিরাপদ মানুষ যেন হয়রানির শিকার না হন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রশাসনকে যথাযথ ভুমিকা পালন করার আহ্বান জানান তারা।

এসময় স্থানীয় ছাত্র ও যুব সমাজসহ এলাকার সব শ্রেণি-পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy