প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
কৃষকের পেঁয়াজ সংরক্ষণের জন্য আটঘরিয়ার ১৩০ জন পেঁয়াজ চাষির মাঝে সোমবার (১৭ আগস্ট) উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে ১৩০ টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
সূচনা বক্তবব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না এই মেশিনের উপকারিতা, ব্যবহার বিধি সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা সাবেক চেয়ারম্যান মাওঃ জহুরুল ইসলাম, মাওঃ আমিরুল ইসলাম সহ বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিতে ১০ জন কৃষকের হাতে মেশিন এবং ২৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। তারা হলেন- মুজাতুল্লাহ, রবিউল ইসলাম, নাসির উদ্দিন, আয়েন উদ্দিন, রফিকুল ইসলাম, আনিস, আব্দুল মালেক, মোমিন উদ্দিন, আব্দুল মালেক।
জানা গেছে এই ২৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা খরচ করে মেশিনের জন্য ঘর তৈরি এবং বাকি ২১ হাজার টাকা মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে। পরবর্তীতে আরও ১২০ জনের মাঝে এই মেশিন বিররণ করা হবে ।