পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেঞ্জ’ প্রকল্পের অবহিতকরণ সভা

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ এমপাওয়ারিং গ্রাসরুটস্ সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ব্র্যাক পত্নীতলা আঞ্চলিক

2026-08-17T13:39:14+00:00
2026-08-17T13:39:14+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেঞ্জ’ প্রকল্পের অবহিতকরণ সভা
​পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ এমপাওয়ারিং গ্রাসরুটস্ সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ব্র্যাক পত্নীতলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বরেন্দ্র) এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ। 

বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান। 

সভায় অন্যান্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পত্নীতলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় তিজ্ঞা। 

সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আলপনা জয়ন্তী কুজুর এবং ব্র্যাক নওগাঁ জেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালীকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বলা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy