প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৫২ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সোমবার (১৭ আগস্ট) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক দুস্থ ও অসহায় পাহাড়ি বাঙালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. ফারিয়া।
একই সঙ্গে বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসব কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাহাড়ি ও বাঙালী সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয় জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালী সকলের জন্য এই মানবিক সহায়তা ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।