প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম (ভিজিট : ১)

X
নৌযান শুমারি উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া 'নৌযান শুমারি ২০২৬' উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে পৌর শহরের উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জানা যায়, আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে এই শুমারি পরিচালিত হবে।
র্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা এবং জেলা পরিসংখ্যান কর্মকর্তা কামাল হোসেন।
উল্লেখ্য, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেইজ তৈরির লক্ষ্যেই এই কার্যক্রম। এই শুমারিতে লক্ষ্মীপুর জেলার চার উপজেলায় মোট ৫৬ জন গণনাকারী তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকবেন।