কালীগঞ্জে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১২তম পর্যয়ে তিন মাস প্রশিক্ষণ শেষে ২১ জন অসহায় ও বেকার হতদরিদ্র

2026-08-17T16:53:35+00:00
2026-08-17T16:53:35+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১২তম পর্যয়ে তিন মাস প্রশিক্ষণ শেষে ২১ জন অসহায় ও বেকার হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে প্রগতি তুষভান্ডার ফেডারেশনে আয়োজনে  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় এবং প্রগতি তুষভান্ডার ফেডারেশনের নিজস্ব অর্থায়নে  বিনামুল‌্যে ২শত ৫০ টি স্কুল ছাত্র/ছাত্রীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয় ।

প্রগতি তুষভান্ডার ফেডারেশন মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি তুষভান্ডার ফেডারেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নুর ইসলাম আহমেদ সহ আরো অনেক।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy