রাজাপুরে বিপুল পরিমান অবৈধ পলিথিন, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন, চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।জব্দ করা এসব

2026-08-17T16:40:53+00:00
2026-08-17T16:40:53+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
রাজাপুরে বিপুল পরিমান অবৈধ পলিথিন, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ১)
রাজাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন, চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত
X

রাজাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন, চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন, চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৪ লাখ ৪৮ হাজার টাকা। এ ঘটনায় আব্দুল্লাহ স্টোরের মালিক মোঃ আব্দুল্লাহকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাগড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহ স্টোরে অভিযান চালিয়ে ১৪৫ কেজি অবৈধ পলিথিন, ৫০টি চায়না দুয়ারি জাল ও ৪৪ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এর মধ্যে পলিথিনের আনুমানিক মূল্য ২৯ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের জালের মূল্য প্রায় ৪ লাখ ১৯ হাজার টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম রেজা সজিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠির সহকারী কমিশনার আঞ্জুমান নেছা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম রেজা সজিব বলেন, জব্দ করা ১৪৫ কেজি অবৈধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের জিম্মায় এবং বিভিন্ন ধরনের জাল মৎস্য অধিদপ্তরের জিম্মায় দেয়ে ধ্বংস করা হয়ছে। এ ঘটনায় দোকান মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy