৩০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার (১৬

2026-08-17T17:47:47+00:00
2026-08-17T17:47:47+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
৩০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম ফারুক মোল্লা। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।

র‍্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে দায়ের করা একটি ডাকাতি মামলায় ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-১০-এর সহযোগিতায় র‍্যাব-৮-এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, “সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লা দীর্ঘদিন পলাতক ছিলেন। বরিশাল র‍্যাব-৮ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy