সারিয়াকান্দিতে হুইল চেয়ার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন পরিবেশ রক্ষা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে দুটি মানবিক

2026-08-17T18:06:45+00:00
2026-08-17T18:06:45+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে হুইল চেয়ার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ১)
হুইল চেয়ার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি
X

হুইল চেয়ার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন পরিবেশ রক্ষা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে দুটি মানবিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

"পরিবেশের যত্নে" স্লোগানকে সামনে রেখে ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্ট (DDP) আয়োজনে ছয় প্রজাতির ২০০ টি বৃক্ষ বিতরণ করা হয়। একই দিনে ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ২২ জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। 

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম.আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহবায়ক এম রুবেল আলম, ডেল্টা ডেভলপমেন্ট প্রজেক্ট (DDP) জেলা-কোঅর্ডিনেটর ফেরদৌস আলম, হারুনুর রশিদ, ও সাইমন চৌধুরী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy