গোবিন্দগঞ্জে অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক সিলগালা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম (ভিজিট : ২)

X
মডার্ন ক্লিনিক সিলগালা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছেন জেলা সিভিল সার্জন।
দুপুরে গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড়ে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার সিভিল সার্জন ডা.রফিকুজ্জামান ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইহরাম খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান।
অভিযানকালে ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্লিনিকটি সিলগালা করে দেয়।