অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

2026-08-17T18:33:26+00:00
2026-08-17T18:33:26+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১)
শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন
X

শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন

ফটিকছড়ি থানার একটি অস্ত্র  মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৭ আগস্ট)  বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

এর আগে ইমনকে দুই দফায় ১৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চট্টগ্রাম জেলা পুলিশ। 

এরআগে গত ১২ আগস্ট হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ফটিকছড়ি থানার একটি অস্ত্র  মামলায় আসামি ডেভিড ইমনের মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ। 

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। 

চট্টগ্রাম জেলা পুলিশ দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy