প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৫৭ পিএম (ভিজিট : ১)

X
৩ ব্যবসায়ীকে জরিমানা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজারে সারের অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।
অভিযানে কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদ হাসান ও ঘোড়াঘাট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর বিভিন্ন ধারায় এক সার ডিলারকে ২০ হাজার, অপর ডিলারকে ১০ হাজার এবং অনুমোদনহীনভাবে সার বিক্রির দায়ে এক খুচরা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।