জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন হয়েছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল সরকারি

2026-08-17T18:59:43+00:00
2026-08-17T18:59:43+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১)
জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা
X

জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা

জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন হয়েছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ‘জনতা পে (Janata Pay)’ ডিজিটাল সেবা চালু করতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা।

সোমবার (১৭ আগস্ট) মৌলভীবাজার এরিয়ার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রনজন বর্মণের উপস্থিতিতে জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সমঝোতা স্মারকের ফলে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ‘জনতা পে’ প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে মাসিক বেতনসহ বিভিন্ন প্রয়োজনীয় ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের আর্থিক লেনদেন আরও সহজ ও আধুনিক হওয়ার পাশাপাশি কলেজের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা সূত্রে জানা যায়, গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও সময়োপযোগী করার লক্ষ্যে শাখাটিতে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ‘জনতা পে’ সেবা সংযুক্ত করার এ উদ্যোগ নেওয়া হয়।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রনজন বর্মণের দিকনির্দেশনা এবং শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন-এর ধারাবাহিক তদারকি ও দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy