পার্বতীপুরে কুইজ প্রতিযোগিতা ও জেলেদের নিয়ে মতবিনিময় সভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে স্কুল পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের

2026-08-17T19:04:43+00:00
2026-08-17T19:04:43+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে কুইজ প্রতিযোগিতা ও জেলেদের নিয়ে মতবিনিময় সভা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ২)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে দিনাজপুরের  পার্বতীপুরে স্কুল পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) উপজেলা মৎস্য হ্যাচারি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে স্থানীয় জেলে, খামারি, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাছের খাবারের মূল্যবৃদ্ধি ও পুকুর ভরাট হয়ে গভীরতা কমে যাওয়ায় মাছ চাষে নানা প্রতিবন্ধকতার কথা জানান খামারিরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্হানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy