পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি’—মুকসুদপুরে আগুনে পুড়ল দুই ঘর

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র,

2026-08-18T10:45:53+00:00
2026-08-18T10:45:53+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি’—মুকসুদপুরে আগুনে পুড়ল দুই ঘর
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ মজুদ করে রাখা পেঁয়াজ ও পাটও পুড়ে যায়। দুই পরিবারের দাবি, এ ঘটনায় তাদের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বহুগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তুষার বিশ্বাসের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে থাকা তাঁর ছেলে সিমান্ত বিশ্বাসের বসতঘরেও। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দুটি ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, পরনের কাপড় ছাড়া ঘর থেকে তেমন কোনো জিনিসপত্র বের করতে পারেননি। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, পেঁয়াজ ও পাটসহ সবকিছুই আগুনে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে জমানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের সবকিছু হারিয়ে তাঁরা এখন চরম অসহায় অবস্থায় রয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy