রাজবাড়ীতে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে

2026-08-18T11:56:23+00:00
2026-08-18T11:56:23+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাংশা কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবারের (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম।

নিহত মোঃ নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy