দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ হাজি

বুলেটিন নিউজ ডেস্ক

ধর্ম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৪৭ হাজার ৯১০ জন হাজি। বুধবার (৩ আগস্ট)

2022-08-03T09:45:52+00:00
2022-08-03T09:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ হাজি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৯:৪৫ এএম   (ভিজিট : ২৮৩)
X

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৪৭ হাজার ৯১০ জন হাজি। বুধবার (৩ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এবার হজে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও সাতজন নারী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৩৩টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে ৭টি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

-বাবু/শোভা





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy