পরিদর্শক থেকে এএসপি হলেন ১৪ জন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশ পুলিশের ১৪ জন পরিদর্শককে (সশস্ত্র) সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস (পুলিশ) ক্যাডারের

2022-09-11T16:44:23+00:00
2022-09-11T16:44:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পরিদর্শক থেকে এএসপি হলেন ১৪ জন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৭৮)
X

বাংলাদেশ পুলিশের ১৪ জন পরিদর্শককে (সশস্ত্র) সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস (পুলিশ) ক্যাডারের মর্যাদা পাবেন।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। পদোন্নতি প্রাপ্তরা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য।

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যারা পদোন্নতি পেয়েছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy