রানির শেষকৃত্য দেখানো হবে ১২৫ প্রেক্ষাগৃহে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ব্রিটেনের ১২৫ প্রেক্ষাগৃহে। এসব প্রেক্ষাগৃহে গিয়ে রানির শেষকৃত্য দেখতে কোনো অর্থ খরচ

2022-09-18T11:51:35+00:00
2022-09-18T11:51:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রানির শেষকৃত্য দেখানো হবে ১২৫ প্রেক্ষাগৃহে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ এএম   (ভিজিট : ২৬৮)
X

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ব্রিটেনের ১২৫ প্রেক্ষাগৃহে। এসব প্রেক্ষাগৃহে গিয়ে রানির শেষকৃত্য দেখতে কোনো অর্থ খরচ করতে হবে না। পাশাপাশি পার্ক, স্কয়ার ও ক্যাথেড্রালে স্থাপিত বড় পর্দায়ও দেখা যাবে শেষকৃত্যের অনুষ্ঠান। ব্রিটিশ সরকারের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামীকাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ব্রিটেনের সংস্কৃতি বিভাগ জানিয়েছে, রানির শেষকৃত্যের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিবিসি, আইটিভি ও স্কাই।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে রানির মৃত্যু হয়। মৃত্যুকালে ব্রিটেনের সবচেয়ে দীর্ঘসময়ের শাসক রানির বয়স হয়েছিল ৯৬ বছর। তার শেষকৃত্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগ দেবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy