নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক আর নেই

বিনোদন প্রতিবেদক

বিনোদন

তরুণ নাট্য নির্মাতা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত মানিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস

2022-09-25T00:03:40+00:00
2022-09-25T00:03:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম   (ভিজিট : ২৯৮)
X

তরুণ নাট্য নির্মাতা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত মানিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলনে, শনিবার রাত ৮টার দিকে পাবনায় নিজ বাড়িতে মারা যান সাখাওয়াত মানিক। তিনি দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি আক্রান্ত ছিলেন।

সাখাওয়াত মানিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তারকারা তার বিদেহী আত্মার মাগরেফরাত কামনা করে ফেসবুকে শোকগাঁথা স্ট্যাটাস তুলে ধরছেন।

সাখাওয়াত মানিক পরিচালিত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। একক নাটকের মধ্যে আছে- আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইডসহ আরও নাটক।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy