সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।সোমবার(২৬ সেপ্টেম্বর)

2022-09-26T14:31:01+00:00
2022-09-26T14:31:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৩১ পিএম   (ভিজিট : ২৫৯)
X

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার(২৬ সেপ্টেম্বর) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy